ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, আহত ৫০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের গুজরাটের ভারুচ জেলার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন শ্রমিক।খবর দ্য হিন্দুর।

ভারুচ জেলার দাহেজ এলাকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল-১ এ বুধবার বিকালে একটি বয়লার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ড ঘটে।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারুচের পুলিশ সুপার আর ভি সুদাসামা বলেছেন,কয়েকজনের মরদেহ কারখানা থেকে উদ্ধার করা হয়েছে।বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে।

ভারুচ জেলার কালেক্টর এমডি মোদিয়া বলেন,এগ্রো ক্যামিকেল কোম্পানিতে বিস্ফোরণে ৪৫-৫০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।তাদের হাসপাতালে নেয়া হয়েছে।আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

বিস্ফোরণের সময় কারখানাটির ভেতরে প্রায় ২৩০ জন শ্রমিক উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের শব্দ এতটা জোরালো ছিল যে,২০ কিলোমিটার দূরের ভবনগর থেকেও শোনা গেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। কারখানার আশপাশের জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় স্থানীয় কর্তৃপক্ষ।

কারখানাটিতে ২০ ধরনের রাসায়নিক উপাদান তৈরি করা হয় বলে জানা গেছে। আগুনের কারণে ঝুঁকিতে পড়েছে হাইড্রোজেন, সালফার ডাই-অক্সাইড, ইথানলে মজুত ট্যাংকগুলো।

কারখানা এলাকা থেকে এখন্ও কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, আহত ৫০

আপডেট সময় ০১:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০