ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্বাসকষ্টে মারা গেলেন ভিকারুননিসার শিক্ষিকা তাজিম রহমান

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের শিক্ষিকা তাজিম বিনতে রহমান (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ এশার পর তার মরদেহ শাহাজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া জাগো নিউজকে বলেন, ভিকারুননিসার বেইলি রোডের প্রধান শাখার ইংলিশ ভার্সনের শিক্ষিকা ছিলেন তাজিম রহমান। দীর্ঘদিন ধরে তিনি এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছিলেন।

তিনি বলেন, গত ২৫ মে একটি কন্যাসন্তানের জন্ম দেন তাজিম রহমান। সেদিন শ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়ায় তাকে রাজধানীর বেশ কয়েকটি নামিদামি হাসপাতালে নেয়া হলেও ভর্তি নেয়নি। এরপর এ দিন বিকেলে ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশনের মাধ্যমে তার কন্যাসন্তান জন্ম নেয়।

অধ্যাপক ফওজিয়া বলেন, সন্তান প্রসবের পর কয়েকদিন ভালো ছিলেন তাজিম রহমান। তিনি আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে ভেন্টিলেটরের মাধ্যমে তাকে শ্বাস নেয়ার ব্যবস্থা করা হয়। পরে বুধবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার কোভিড-১৯ টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।

তাজিম রহমানের পরিবারের স্বজনরা জানান, তার মরদেহ বুধবার রাতে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে বাদ এশা দাফন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শ্বাসকষ্টে মারা গেলেন ভিকারুননিসার শিক্ষিকা তাজিম রহমান

আপডেট সময় ০৯:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০