ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তথ্য গোপন করে হাসপাতালে নেয়ার আগেই করোনা রোগীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁপাইনবাবগঞ্জ থেকে এক করোনা আক্রান্ত রোগীর তথ্য গোপন করে নেওয়া হয়েছিল রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে। তবে সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। পরে তার মরদেহ পাঠানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

মৃত এই রোগীর নাম রবিউল ইসলাম (৪৫)। চাঁপাইনবাববগঞ্জ সদর উপজেলার নয়াগোলা গ্রামে তার বাড়ি। তিনি ঢাকায় থাকতেন। সেখান থেকে বাড়ি ফেরার পর নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছিল। তীব্র শ্বাসকষ্টে বুধবার বেলা ১১টার দিকে তিনি মারা গেছেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রবিউলের মৃত্যু হয়েছে। পরে লাশ চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহীর পরিচালক অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় রবিউলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাধারণ রোগী হিসেবেই অ্যাম্বুলেন্স ভাড়া করে রামেক হাসপাতালে আনা হয়। প্রথমে স্বজনরা জানাননি যে তিনি করোনায় আক্রান্ত। মারা যাওয়ার পর তারা জানিয়েছেন যে, রবিউল করোনা পজিটিভ ছিলেন।

তিনি বলেন, তথ্য গোপন করে রবিউলকে হাসপাতালে আনার কারণে অনেকেরই সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। মানুষ এতো অসচেতন হলে তো করোনাভাইরাস মোকাবিলা করা অসম্ভব। এ বিষয়ে মানুষকে সচেতনতার জন্য কাজ করতে হবে। তা না হলে এর বড় মূল্য দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তথ্য গোপন করে হাসপাতালে নেয়ার আগেই করোনা রোগীর মৃত্যু

আপডেট সময় ০৪:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০