ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিল ইরান, ‘ডুমসডে’র ভয়াবহ ইঙ্গিত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রকে ‘ডুমসডে’র বার্তা দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, সাম্প্রতিক হামলায় মার্কিন সামরিক শক্তির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

ইরানের দাবি, একাধিক মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এফ ১৫, এফ ১৬, এ ১০ যুদ্ধবিমান, এমকিউ ৯ রিপার ড্রোনসহ বিভিন্ন আকাশযানের নাম এসেছে। পাশাপাশি হেলিকপ্টার ও ট্যাঙ্কার বিমানে আঘাতের কথাও জানানো হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ‘ডুমসডে’ শব্দটি। সাধারণভাবে ডুমসডে বলতে এমন এক ভয়াবহ পরিস্থিতিকে বোঝায়, যেখানে পারমাণবিক যুদ্ধ বা চরম ধ্বংসযজ্ঞের আশঙ্কা থাকে।

ডুমসডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ডুমসডে প্লেন’ও আলোচনায় রয়েছে। বোয়িং ই ৪বি নাইটওয়াচ নামে পরিচিত এই বিমানটি আকাশে ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। পারমাণবিক হামলার মধ্যেও সরকার পরিচালনা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে এতে।

সম্প্রতি ৫১ বছর পর লস অ্যাঞ্জেলেসের আকাশে এই বিশেষ বিমান দেখা যায়। সাধারণত এ ধরনের বিমান জনসমক্ষে খুব কমই দেখা যায়, ফলে বিষয়টি ঘিরে জল্পনা তৈরি হয়।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি অফাট এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়ন করে বিভিন্ন স্থানে যায়। এতে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যা মাটির যোগাযোগ ব্যবস্থা নষ্ট হলেও কার্যকর থাকে।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতে সামরিক শক্তির পাশাপাশি মনস্তাত্ত্বিক চাপ তৈরিতেও ‘ডুমসডে’ ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিল ইরান, ‘ডুমসডে’র ভয়াবহ ইঙ্গিত

আপডেট সময় ১২:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬