ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল হোসেন। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় থাকায় মাঠ থেকে বিদায় নিতে পারেননি বাংলাদেশ দলের সাবেক এই পেসার। সে কারণেই তাকে এবার মাঠ থেকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে শুরু সকাল ১১টায়। এর আগে রুবেলকে মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিসিবি জানিয়েছে, ম্যাচ শুরুর আগে রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেবে বিসিবি।

এর আগে, গত বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রুবেল। দীর্ঘদিন সতীর্থ হিসেবে খেলায় রুবেলের ওই পোস্টের পর খোদ বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান৷ এবার রুবেলের বিদায়কে আরো স্মরণীয় করে রাখতে চাইছে তামিমের বোর্ড।

২০২১ সালে শেষবার দেশের হয়ে খেলেছেন রুবেল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন রুবেল।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

আপডেট সময় ১১:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬