ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নমুনা জটিলতা, এন্টিজেন পরীক্ষা স্থগিতে গণস্বাস্থ্যের চিঠি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা আক্রান্তের এন্টিজেন পরীক্ষার জন্য সঠিকভাবে লালা (নমুনা) সংগ্রহে অসামঞ্জস্যতা দেখা দেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমইউ) আপাতত এন্টিজেন কিট পরীক্ষা স্থগিত করার জন্য চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার (৩ জুন) গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, গণস্বাস্থ্যের এন্টিবডি কিটে কোনো সমস্যা নেই। আমরা বিএসএমইউকে বলেছি, আপনারা আপাতত এন্টিবডি কিটের পরীক্ষা শেষ করে রিপোর্ট জমা দিয়ে দেন। এন্টিজেন কিটের নমুনা হচ্ছে লালা (স্যালাইভা)। এ বিষয়ে বিএসএমইউ’র সঙ্গে জয়েন্ট মনিটরিং টিম বসে আমরা দেখি যে, সন্দেহভাজনদের লালা সংগ্রহে সমস্যা হচ্ছে। মানুষ লালা (নমুনা) দিতে গিয়ে মুখের মধ্যে থাকা বিভিন্ন ময়লা, কফ, পানের পিক ইত্যাদি দিয়ে দিচ্ছে। লালাটা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না।

এ সমস্যার সমাধান প্রসঙ্গে মুহিব উল্লাহ বলেন, আমদের এন্টিজেন কিট নমুনা হিসেবে লালা পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে। যদি লালার সঙ্গে অন্য কিছু দেওয়া হয় তাহলে কিটে সমস্যা দেখা দেবে। এটা আমাদের এন্টিজেন কিটের কোনো সমস্যা না, নমুনা সংগ্রহের অসামঞ্জস্যতা। আমরা বিএসএমইউকে বলেছি এক সপ্তাহের মধ্যে এন্টিজেন কিটের নমুনা সংগ্রহের জন্য নতুন একটা পদ্ধতি তৈরি করে দেবো। একটা কন্টেইনারের ভেতর নির্দিষ্ট কিছু মেডিসিন দিয়ে দিলে মানুষের লালাটা সঠিকভাবে চলে আসবে। সেই পদ্ধতিটা আমাদের ল্যাবে তৈরি করছি। তাই বিএসএমইউকে আপাতত এন্টিজেন কিট পরীক্ষা বন্ধ রাখতে বলেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

নমুনা জটিলতা, এন্টিজেন পরীক্ষা স্থগিতে গণস্বাস্থ্যের চিঠি

আপডেট সময় ০৪:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০