ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকায় ইয়াবা ডেলিভারি দিতে এসে আটক সাবেক ইউপি চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় ইয়াবা ডেলিভারি দিতে এসে আটক হয়েছেন কুমিল্লার কাশিনগর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হক। রাজধানীর বনশ্রী এলাকা থেকে মঙ্গলবার তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কমকতারা।

এ সময় নুরুল হকের আরও দুই সহযোগীও আটক হন। তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নুরুল হকের অপর দুই সহযোগী হলেন আরিফুল ইসলাম ও সাফিউল্লাহ ওরফে সাদ্দাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান সংশ্লিষ্ট কর্মকতারা জানান, চক্রটি দীঘদিন ধরে মাদকব্যবসার সঙ্গে জড়িত। তারা একটি বড় মাদক সিন্ডিকেটের সদস্য। কুমিল্লার সীমান্তবর্তী একজন প্রভাবশালী রাজনীতিকের ছত্রছায়ায় তারা ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মতিঝিল সার্কেলের ইন্সপেক্টর সুমনুর রহমান বলেন, করোনাকালে ইয়াবার এমন একটি বড় চালান উদ্ধার হওয়ায় তারা বিস্মিত হয়েছেন। মানুষের জীবন যখন সংকটে তখন চক্রটি ঢাকায় এসেছে ইয়াবান চালান নিয়ে। তাছাড়া ইয়াবাসহ আটক হওয়া ব্যক্তিদের একজন সাবেক জনপ্রতিনিধি। আমরা চেষ্টা করছি চক্রের অন্য সদস্যদরও আইনের আওতায় আনতে।

সংশ্লিষ্টরা জানান, ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটকের পর অভিযানস্থলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা জানান নিয়মিতই ইয়াবা চালান নিয়ে তারা ঢাকায় আসেন। আবার ডেলিভারি দিয়ে নিরাপদে কুমিল্লায় ফিরে যান। কয়েকদিন আগেও তিন হাজার পিস ইয়াবার একটি চালান রাজধানীর শ্যামপুর ফরিদাবাদ এলাকায় ডেলিভারি দেন তারা। এ তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে আফসানা নামের এক নারীকে আটক করা হয়। তার বাসা থেকে উদ্ধার করা হয় ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

ঢাকায় ইয়াবা ডেলিভারি দিতে এসে আটক সাবেক ইউপি চেয়ারম্যান

আপডেট সময় ১১:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০