ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া চলাকালেই আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। রবিবার সকালে স্বল্প পাল্লার তিনটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ।

মার্কিন সেনা সূত্র জানায়, উত্তর কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশ থেকে ছোড়া হয়েছে ওই ক্ষেপণাস্ত্রগুলো। তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দু’টি ২৫০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়েছে। আর একটি ছোড়ার কিছুক্ষণের মধ্যেই সাগরে পড়েছে। চলতি মাসেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে মাঝারি থেকে দূর পাল্লার রকেট ধেয়ে আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিল পিয়ংইয়ং। তার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘উত্তর কোরিয়া এবার যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়া বন্ধ করুক।’

কিমের দেশের এ হুমকিতে যদিও ভয়ে গুয়ামের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়ায়। ওই দ্বীপে নজরদারিও বাড়িয়েছে মার্কিন প্রশাসন। তবে মার্কিন সেনার আশ্বাস, এ দিনের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র গুয়ামের জন্য বিপজ্জনক নয়। আবার এ দিকে, জাপানও জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের জাপানের মূল ভূখণ্ড এবং বিশেষ অর্থনৈতিক এলাকায় পৌঁছেনি। ফলে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আপডেট সময় ০১:২১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭