ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

ফের ৬০-৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আকাশ জাতীয় ডেস্ক: 

আম্পান ও এর পরবর্তী ঝড়ের রেশ কাটত না কাটতেই সারাদেশেই মঙ্গলবার (২ জুন) সকাল নাগাদ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে জানাচ্ছে আবহাওয়া অধিদফতর। বাতাসের গতিবেগ কোথাও কোথাও উঠতে পারে ৮০ কিলোমিটার পর্যন্ত। তাই সব নদীবন্দরে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (১ জুন) আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া,খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়েপশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্য সব এলাকার উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০
কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের ময়মনসিংহ ও সিলেটে অঞ্চলের অধিকাংশ জায়গায় এবং অন্য অঞ্চলের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির আভাস রয়েছে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এসময় পর্যন্ত দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আগামী দু’দিন তেমন পরিবর্তনের আভাস নেই। তবে সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা বাড়বে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে, ১১৩ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Tag :
আপলোডকারীর তথ্য

ফের ৬০-৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আপডেট সময় ১০:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০