ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

প্রশাসনিক কাজে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলার অনুমতি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আড়াই মাস ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

শুধুই প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণজনিত কাজে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখা যাবে বলে সোমবার (০১ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সীমিত আকারে সরকারি দপ্তরগুলো খোলা রয়েছে। ‘এ প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অফিস শুধুমাত্র প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (যথা: ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তান সম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।’

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সর্বাবস্থায় মাস্ক পরিধান এবং স্বাস্থ্যসেবা বিভাগ/স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা সব স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ হতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আর গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়।

তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনিক কাজে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলার অনুমতি

আপডেট সময় ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০