ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীর স্ত্রীকে নিয়ে বিএনপি নেতা উধাও!

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর তানোরে এক ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীর গৃহবধূকে নিয়ে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান উধাও হয়ে গেছেন। এ ঘটনায় রবিবার সকালে ওই ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এরশাদ মিয়া বাদী হয়ে তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত ১৫ মে গভীররাতে উপজেলার গাগরন্দ সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোমিনুল হক মমিন (৪৬)। তিনি পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।

জানা গেছে, বিএনপি নেতা চেয়ারম্যান মমিন বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগ কর্মী ও আলু ব্যবসায়ী এরশাদ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া করে আসছেন। গত ১৫ মে গভীররাতে চেয়ারম্যানের হাত ধরে রোজিনা বেগম তার স্বামীর বাড়ি ছাড়েন।

এরশাদ মিয়া জানান, তার স্ত্রী আলু বিক্রি করা ৩ লাখ ৯০ হাজার টাকা ও সোয়া ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিএনপি নেতা মমিন চেয়ারম্যানের সঙ্গে পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে তিনি পালানো স্ত্রীর বিরুদ্ধে থানায় হারানো জিডি করেছেন।

এ ব্যাপারে চেয়ারম্যান মোমিনুল হক মমিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে থানায় জিডি করা হয়েছে। বাদী চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীর স্ত্রীকে নিয়ে বিএনপি নেতা উধাও!

আপডেট সময় ০৯:০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০