ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গরা বহুকাল ধরে পুলিশি বর্বরতার শিকার: ইলহান ওমর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন কংগ্রেসের মুসলিম নারী প্রতিনিধি ইলহান ওমর বলেছেন, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী বহুকাল ধরে পুলিশের নৃশংস ও পাশবিক অত্যাচারের শিকার হচ্ছেন। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি এ বক্তব্য দিয়েছেন।

এনবিসিনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইলহান ওমর বলেন, সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী চরম বৈষম্য ও অবহেলার শিকার। তাদের প্রতি এ অবিচারের প্রতিকার না করে উল্টো নিষ্ঠুর হাতে তাদের প্রতিবাদ দমন করা হচ্ছে।

ফ্লোরিডা থেকে নির্বাচিত সিনেটর ক্যামালা হ্যারিস এক টুইটার বার্তায় মার্কিন সমাজে কৃষ্ণাঙ্গদের সঙ্গে অবিচার ও বৈষম্যমূলক আচরণের কথা উল্লেখ করে লিখেছেন, যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গরা বহু শতাব্দি ধরে ন্যায়প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছে।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নির্মমভাবে নিহত হন। ওই ঘটনার জেরে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির ওয়াশিংটন, নিউইয়র্ক, পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ থামাতে যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যের কমপক্ষে ২৫টি শহরে কারফিউ জারি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গরা বহুকাল ধরে পুলিশি বর্বরতার শিকার: ইলহান ওমর

আপডেট সময় ০১:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০