ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের আতঙ্ক কাটিয়ে অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। রবিবার শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে যে, মোট ১৩ জন ক্রিকেটারকে নিয়ে কলম্বো ক্রিকেট ক্লাবে হবে ১২ দিনের এই আবাসিক শিবির।

মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে শ্রীলঙ্কায়। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ বাতিল হয়ে গিয়েছে আগেই। জুলাইয়ে ভারতের আসার কথা শ্রীলঙ্কায়। সাদা বলের ক্রিকেটে দুই দল মুখোমুখি হওয়ার কথা। যা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শ্রীলঙ্কা তৈরি থাকতে চাইছে। তার জন্যই সোমবার থেকে শুরু হচ্ছে অনুশীলন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘তিন ফরম্যাটেই থাকেন, এমন ক্রিকেটারদেরই বেছে নেওয়া হয়েছে ১৩ জনের স্কোয়াডে। জোর দেওয়া হয়েছে বোলারদের উপরে। কারণ, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরে মানিয়ে নেওয়ার জন্য বোলারদেরই বেশি সময় লাগবে।’ ঠিক হয়েছে, ট্রেনিংয়ের দায়িত্বে থাকবেন চার জন। এর মধ্যে কোচ ও সাপোর্ট স্টাফদের ধরা হচ্ছে।

ক্রিকেটারদের অনুশীলনের জায়গা ও হোটেলের বাইরে বেরোনোর অনুমতি নেই। বলা হয়েছে, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই চলবে এই শিবির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা

আপডেট সময় ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০