ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ৪৭ ,১৫৩ , নতুন ২৫৪৫ , মৃত্যু ৪০

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে। নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৪৫ জন। সুস্থ হয়েছেন আরও ৪০৬ জন।

দেশে করোনা ভাইরাস বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিন ব্যবধানে যে সংখ্যক রোগী মারা গেছেন, তার মধ্যে এটা সর্বোচ্চ; রেকর্ড।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৪৭ হাজার ১৫৩ জন এবং মারা গেলেন ৬৫০ জন।

রোববার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে ৫২টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে নতুন করে দুটি ল্যাব সংযুক্ত হয়েছে। একটি সরকারি। আরেকটি বেসরকারি। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯টি। আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি।

করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ৪৭ ,১৫৩ , নতুন ২৫৪৫ , মৃত্যু ৪০

আপডেট সময় ০২:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০