ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

যেকোনো সঙ্কটে আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আকাশ জাতীয় ডেস্ক:  

কোভিড-১৯ পরিস্থিতিতে সবাইকে আত্মবিশ্বাস রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো সঙ্কটে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় বিষয়। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদেরকে তার মুখোমুখি হতে হবে।

প্রধানমন্ত্রী রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় এ কথা জানান।

ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, সবাই মনযোগ দিয়ে লেখাপড়া করবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লেখাপড়া বন্ধ করলে চলবে না। আমার বিশ্বাস এই করোনাভাইরাসের আঘাত থেকে বিশ্ব মুক্তি পাবে, বাংলাদেশ মুক্তি পাবে।

যে কোনো সংকটে আত্মবিশ্বাস রাখতে হবে। নিজের আত্মবিশ্বাসটাই বড়। মনে রাখতে হবে আমরা বিজয়ের জাতি। যে কোনো ঝড়ঝাপটা আসুক আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করব। এই অবস্থার উত্তরণ ঘটাব।

করোনাভাইরাস পরিস্থিতিতে অফিস-আদালত চালু হলেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেয়া হবে।

তিনি বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনই খুলছি না, কারণ আমরা ধাপে ধাপে এগোতে চাই যাতে শিক্ষার্থীরা করোনাভাইরাসে আক্রান্ত না হয়।

শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এবং সরকার করোনা পরিস্থিতিতে তাদের বিপদে ফেলতে চায় না।

তিনি বলেন, এ কারণে আমরা এখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলব না। যদি আমরা এই (করোনাভাইরাস) পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে খুলব।

Tag :
আপলোডকারীর তথ্য

যেকোনো সঙ্কটে আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় ০২:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০