ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

আল আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাইদ সাবরিকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী।

তুরস্কের আনাদুলু নিউজ এজেন্সি জানায়, গতকাল (শুক্রবার) বায়তুল মুকাদ্দাস তথা জেরুজালেমে তার বাসভবনে ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দেয় এবং তাকে আটক করে নিয়ে যায়।

ইমামের পরিবারের এক সদস্য আনাদুলুকে জানান, ইমামকে পশ্চিম জেরুজালেমের আল-কাশলা থানায় নেওয়া হয়েছে।

এদিকে আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও এবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে।

তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লি-শূন্য করারও চেষ্টা চলছে। মুসল্লি-শূন্য করার ষড়যন্ত্র দীর্ঘ দিন ধরে চলছে বলে তিনি জানান। এছাড়া দখলদার ইসরাইল করোনাভাইরাসকে অজুহাত করে বায়তুল মুকাদ্দাসকে নিয়ে আরও নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলে উল্লেখ করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না।

হামাস নেতা বলেন, আল-আকসা মসজিদ রক্ষায় বিশ্বের সব মুসলিম দেশের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। তাদের সবার উচিত এ ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করা। তিনি সব মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আল আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

আপডেট সময় ০৪:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০