ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বায়োপিকে নিজের চরিত্রে আরেফিন শুভকে চান মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

খেলোয়াড়দের জীবনের গল্প নিয়ে সিনেমা– এ কোনো নতুন ঘটনা নয়। হলিউড-বলিউডে তা অহরহ চোখে পড়ে। সিনেপর্দা কাঁপান কিংবদন্তি-বিতর্কিত অ্যাথলেটরা! যদিও তাদের ভূমিকায় অভিনয় করেন অভিনেতা-অভিনেত্রীরা।

একদিন হয়তো ঢালিউডেও মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ছবি বানানো হবে। উঠে আসবে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক থেকে তার রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প। অবশ্য তা সময়সাপেক্ষ ব্যাপার।

প্রকৃতপক্ষে বাস্তব জগতের নায়ক মাশরাফি। তাকে নিয়ে বায়োপিক নির্মাণ হতেই পারে। ক্রিকেটপ্রেমীরা সেই আশা করতেও পারেন। তো সত্যি সত্যি যদি তাকে নিয়ে সিনেমা নির্মিত হয়, তা হলে নিজের চরিত্রে কাকে দেখতে চাইবেন তিনি।

অবশেষে তাও খোলাসা করলেন ম্যাশ। বুধবার এক ফেসবুক লাইভে জানালেন, নিজের বায়োপিকে ঢাকাইয়া চলচ্চিত্রের হালের ক্রেজ আরেফিন শুভকে দেখতে চান তিনি।

স্বভাবতই নায়ক বাছাই নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির প্রয়োজন পড়ছে না। চিন্তামুক্ত থাকছেন প্রযোজক-পরিচালকরাও। কারণ মাশরাফির ভূমিকায় বিদেশি নয়, দেশি কাউকেই পাচ্ছেন তারা।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, আমার জীবনী নিয়ে সিনেমা, কেন্দ্রীয় চরিত্রে অভিনয়…। এ মুহূর্তে বাংলাদেশের আরেফিন শুভকে ভালো লাগে। সে খুব স্মার্ট, হয়তোবা ও…। ওকেই চাইতে পারি।

এ সময় তাকে আরও জিজ্ঞেস করা হয়– ঢালিউড, হলিউড ও বলিউড থেকে যে কোনো একজন নায়িকার সঙ্গে ডিনারে যেতে পারবেন। কাকে বেছে নেবেন? নড়াইল এক্সপ্রেসের বুদ্ধিদীপ্ত জবাব, ‘মাশরাফিউডের’ ঘরের বউ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বায়োপিকে নিজের চরিত্রে আরেফিন শুভকে চান মাশরাফি

আপডেট সময় ০৭:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০