ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা স্ত্রীর মতো তাই নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মানিয়ে নিতে হয়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তাকে জিজ্ঞেস করা হয়েছিল, করোনা তো নির্মূল হবে না। এবার সরকারের পরবর্তী পদক্ষেপ কী? তিনি খানিকক্ষণ ভেবে বললেন, ‘করোনা একেবারে স্ত্রীর মতো। প্রথমে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তারপর উপলব্ধি করবেন যে সেটা হবে না। তখন হাল ছেড়ে দেবেন এবং মানিয়ে নেবেন ধীরে ধীরে।’

কথাগুলো তিনি মজার সুরেই বলেছিলেন। তবে তার সেই কথাই ভাইরাল হয়ে গেছে। সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুদ এমডি।

করোনাভাইরাসের বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো আর চিরদিন ঘরবন্দি থাকব না। এই ভাইরাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই স্বাস্থ্যের প্রতি সচেতন থেকে কাজে ফিরতে হবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’

ইন্দোনেশিয়ার সরকার এবার লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিনের মধ্যে লকডাউন পুরোপুরি তুলে নেওয়া হতে পারে সেখানে। এমনিতেই দীর্ঘদিন লকডাউন থাকার কারণে অন্য দেশগুলোর মতো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইন্দোনেশিয়া। তাই আর কোনো কিছু বন্ধ রাখতে রাজি নয় দেশটির সরকার।

করোনার সঙ্গে লড়াই জারি রেখেই জীবনযাত্রা চালাতে হবে। এমনটাই মেনে নিয়েছে ইন্দোনেশিয়া। তবে মন্ত্রী মাহফুদ এমডি করোনার সঙ্গে স্ত্রীর তুলনা করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। মহিলাদের বিষয়ে এমন কথা অনেকেই ভাল চোখে দেখেননি। উইমেন সলিডারিটি সোসাইটি ইতিমধ্যে মাহফুদ এমডির এমন মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছে।

আরোও পড়ুন: উইগুর: চীনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞা বিল পাস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা স্ত্রীর মতো তাই নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মানিয়ে নিতে হয়

আপডেট সময় ১২:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০