ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরান যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে বাণিজ্য করে না: রুহানি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ বিশ্বের যেকোনো দেশের সঙ্গে স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করবে। এতে বাধা দেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।
তিনি বুধবার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এসব কথা বলেন।

ভেনিজুয়েলায় ইরানের পাঁচটি তেল ট্যাংকার পাঠানো হচ্ছে। বিষয়টি উল্লেখ করে রুহানি বলেন, কোনো আইন দিয়েই ইরানের বাণিজ্যিক লেনদেনে হস্তক্ষেপ করতে পারে না যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট রুহানি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দুই মাসে ইরানের তেল বহির্ভূত পণ্য রফতানি কমে গেছে। একইসঙ্গে তিনি বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই রোগের প্রাদুর্ভাব কমে এসেছে এবং সীমান্ত উন্মুক্ত করে দেয়া হচ্ছে। ব্যবসা-বাণিজ্য আবার শুরু হতে যাচ্ছে বলে হাসান রুহানি আশা প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে বাণিজ্য করে না: রুহানি

আপডেট সময় ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০