ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রিপ্‌ল এক্স ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতেও দীপিকা

অাকাশ বিনোদন ডেস্ক:

ভিন ডিজেলের সঙ্গে তাঁর ‘বিশেষ’ বন্ধুত্ব নিয়ে এক সময় চর্চা চলেছিল জোর। এবার দেখা যাচ্ছে শুধু ভিন নন, পরিচালক ডি জে কারুসো’রও বেজায় পছন্দ দীপিকা পাড়ুকোনকে। ‘ট্রিপ্‌ল এক্স’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতেও নায়িকাকে নিচ্ছেন কি না!

‘ট্রিপ্‌ল এক্স: দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’এর পর সিরিজের চতুর্থ ছবির প্ল্যান করে ফেলেছেন নির্মাতারা। সিক্যুয়েলেও যে দীপিকা রয়েছেন, সেটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। টুইটারে জনৈক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেছিলেন, সেরিনার চরিত্রে দীপিকাকে ফের দেখা যাবে কি না। তাতে হ্যাঁ বলেছেন পরিচালক। ‘…জ্যান্ডার কেজ’এ প্রায় ঘণ্টা দেড়েকের উপস্থিতি ছিল দীপিকার। নিজস্ব বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গোয়েজ আর ভিন ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়ে নজর কেড়ে নিয়েছিলেন বলি-বিউটি। কাজেই পরের ছবিতেও তাঁর থাকাটা পাকা হয়ে গিয়েছিল তখনই। যদিও বক্স অফিস কিংবা সমালোচকদের প্রশংসা তেমন কুড়োতে পারেনি ‘..জ্যান্ডার কেজ’। ‘ট্রিপ্‌ল এক্স ফোর’এর জন্য আগামী সপ্তাহেই মিটিংয়ে বসবেন নির্মাতারা, জানিয়েছেন পরিচালক। আপাতত ‘পদ্মাবতী’র জন্য কোনও কাজ হাতে রাখেননি দীপিকা। তবে হলিউডে শুধু ‘বহিরাগত’ হয়ে থাকতে যে আসেননি, সেটা স্পষ্ট করে দিচ্ছেন দীপিকা। এরপর প্রিয়ঙ্কার সঙ্গে টক্করটা আরও জোরদার হবে বইকী!

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

ট্রিপ্‌ল এক্স ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতেও দীপিকা

আপডেট সময় ০৪:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭