ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারত থেকে ২০২১ বিশ্বকাপ সরানোর হুমকি আইসিসির

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ভারতের কাছ থেকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়ার হুমকি দিল আইসিসি। সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কর মওকুফের অনুমতি আদায় করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই কড়া ইমেইল পাঠিয়ে হুমকি দিল ক্রিকেট নিয়ামক সংস্থা।

২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। সেই সময় ভারত সরকার কর মওকুফ না করায় আইসিসিকে ২ থেকে ৩ কোটি ডলার দিতে হয়েছে। ‘ক্রিকইনফো’‌র খবর, আইসিসি এবং সম্প্রচারক স্টার কর্তৃপক্ষের মধ্যে আট বছরের চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী আট বছরের মধ্যে অন্তত দুটি আইসিসি টুর্নামেন্টের আয়োজন করতে হবে। ২০২৩ সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে। ২০২৩ সালে ছেলেদের ৫০ ওভারের বিশ্বকাপেরও আয়োজন করার কথা ভারতের। যদি কর মওকুফ করা না হয় তাহলে ১০ কোটি ডলার দিতে হবে আইসিসিকে।

উল্লেখ্য, ১৮ মে’র মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কর মওকুফ নিয়ে আলোচনা করে সমস্যা মেটানোর কথা ছিল বিসিসিআইয়ের। কিন্তু দেশটিতে লকডাউন চলছে। তাই ৩০ জুন পর্যন্ত আইসিসির কাছে সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসি–র জেনারেল কাউন্সেল জোনাথন হল ইমেইলে লিখেছেন, ‘‌কর মওকুফ নিশ্চিত করার ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলার জন্য প্রচুর সময় পেয়েছে বিসিসিআই। ২০১৯–এর ৩১ ডিসেম্বরের মধ্যে কাজটা করে ফেলার কথা ছিল। সেখানে ৩০ জুন বা লকডাউন শেষ হওয়ার এক মাস পর পর্যন্ত সময় চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসির বিজনেস কর্পোরেশন সেটা দিতে রাজি নয়।’‌ ‌

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারত থেকে ২০২১ বিশ্বকাপ সরানোর হুমকি আইসিসির

আপডেট সময় ০৪:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০