ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়ার ব্রিটিশ দূতাবাস বন্ধ ঘোষণা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

উত্তর কোরিয়ায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পিয়ংইয়ং থেকে দূতাবাসকর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (২৮ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এক টুইটে ব্রিটিশ দূত কলিন ক্রুকস বলেন, ‘২৭ মে থেকে সাময়িকভাবে পিয়ংইয়ংয়ে অবস্থিত দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দূতাবাসের সব কর্মী আপাতত উত্তর কোরিয়া ত্যাগ করেছেন।’

এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সিদ্ধান্ত নেওয়ার কারণ দেশটিতে প্রবেশে বিধিনিষেধ থাকায় দূতাবাসের কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক বজায় আছে এবং যত দ্রুত সম্ভব পিয়ংইয়ংয়ে আবারও ব্রিটিশ দূতাবাস স্থাপনের কথা বলা হয়েছে এ বিবৃতিতে।

এদিকে দক্ষিণ কোরিয়ার সিউল ভিত্তিক এনকে নিউজ জানায়, ফ্লাইট বন্ধ থাকায় ব্রিটিশ কূটনীতিকরা স্থল সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করেছেন।

করোনা ভাইরাসের বিস্তার রোধে সব সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। বিদেশিদের কয়েক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করছে দেশটি। তবে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্তের খবর নিশ্চিত করা হয়নি।

মার্চ মাসে জার্মানি ও ফ্রান্সসহ কয়েকটি দেশ উত্তর কোরিয়ায় তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে এবং তাদের কূটনীতিকদের দেশে ফিরিয়ে নিয়েছে। তবে সুইডেনসহ আরও বেশ কয়েকটি দেশের দূতাবাস উত্তর কোরিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়ার ব্রিটিশ দূতাবাস বন্ধ ঘোষণা

আপডেট সময় ১২:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০