ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে ট্রাম্পের হুমকি!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট বিভ্রান্তিকর দাবি করে ফ্যাক্ট-চেক করার কথা জানিয়েছিল টুইটার। এরপর থেকেই টুইটারের ওপর ক্ষেপে আছেন তিনি। এরমধ্যে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন এ রিপাকলিকান।

বৃহস্পতিবার (২৮ মে) হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৮ মে) এ নির্বাহী আদেশে সই করতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করার হুমকি দেওয়ার পর নির্বাহী আদেশ সইয়ের বিষয়টি সামনে এসেছে।

নির্বাহী আদেশের বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি কংগ্রেসে নতুন আইন পাস করানো ছাড়া প্রেসিডেন্ট এ আদেশের মাধ্যমে কী ধরনের পদক্ষেপ নিতে পারবেন তাও স্পষ্ট নয়।

এ বিষয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা কোনো ধরনের তথ্য দিতে রাজি হননি।

এদিকে ট্রাম্প টুইটারসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে তোপ দেগে যাচ্ছেন। তার দাবি, সোশ্যাল মিডিয়াগুলো পক্ষপাতদুষ্ট। যদিও তিনি তার দাবির স্বপক্ষে কোনো তথ্য উপস্থাপন করেননি।

২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচন নিয়ে মঙ্গলবার (২৬ মে) একটি টুইটবার্তায় ট্রাম্প বলেছিলেন, কোনও উপায় নেই, জিরো! মেইলে ব্যালট পাঠানো হলে জালিয়াতির সুযোগ বেশি।

এটি ছাড়াও ট্রাম্পের করা অন্য একটি টুইটও বিভ্রান্তিকর বলে দাবি করে ফ্যাক্ট-চেক করার কথা জানিয়েছিল টুইটার।

সোশ্যাল মিডিয়াটির এ দাবির পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেছিলেন, বাক-স্বাধীনতাকে সম্পূর্ণভাবে দমিয়ে রাখা হচ্ছে।

এখন দেখা যাক, ট্রাম্পের সঙ্গে টুইটারের লড়াই কোথায় গিয়ে শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে ট্রাম্পের হুমকি!

আপডেট সময় ১২:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০