ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ভারতে ঢুকলেই গ্রেফতার হবেন নোবেল

আকাশ বিনোদন ডেস্ক:  

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেল। সম্প্রতি বেশকিছু ফেসবুক স্ট্যাটাস দিয়ে এবং তার গোপন বিয়ে প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচিত হয়েছেন তিনি। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তিনি আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন।

নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন সুমন পাল নামের ত্রিপুরার বিলোনিয়ার এক যুবক।

মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের পুলিশ জানিয়েছে, ভারতে ঢুকলেই নোবেলকে গ্রেফতার করা হবে।

গত সোমবার (২৫ মে) নোবেলের বিরুদ্ধে মামলাকারী যুবক অভিযোগের একটি প্রতিলিপি পাঠান ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন ও আগরতলা জেলার পুলিশ সুপারের কাছে। যার ভিত্ততেই ত্রিপুরার বিলোনিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।

সুমন পাল  জানান, একজন ভারতীয় হিসেবে তিনি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কুৎসাপূর্ণ মন্তব্য মেনে নিতে পারেননি, তাই তিনি নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া এলাকার বাসিন্দা সুমন পাল স্থানীয় বিলোনিয়া থানায় নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫, ১৫৩ এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ভারতে ঢুকলেই গ্রেফতার হবেন নোবেল

আপডেট সময় ০৯:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০