ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তাহসানের অভিমান

অাকাশ বিনোদন ডেস্ক:

‘অভিমান আমার কখনো অন্ধকার ঘরে একা’…আপাতত শুধু এটুকু সুরই কানে বাজবে। পুরো গানটার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। গেয়েছেন তাহসান। এটি তাহসানের সপ্তম একক অ্যালবামের গান। অ্যালবামের নাম ‘অভিমান আমার’। সাতটি গান দিয়ে সপ্তম অ্যালবাম সাজিয়েছেন তাহসান।

সম্প্রতি তাহসান তাঁর এই নতুন অ্যালবামের একটি টিজার প্রকাশ করেছেন ফেসবুক পাতায়। ছয়টি গানের কথা তাঁর নিজের এবং একটি গান লিখেছেন ফাজবির তাজ। সবগুলো গানের সুর তিনি নিজে করেছেন। গানগুলোয় নিজের ভাবনা প্রকাশ করেছেন তাহসান।

সাতটি গানই সাজানো হয়েছে তাঁর মনের অবস্থা, ভাবনা আর তাঁর ভালো-মন্দ থাকা নিয়ে। এবারের ঈদে তাহসান অভিনীত কোনো নাটক দেখা যাবে না। বরং শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর গানের অ্যালবাম ‘অভিমান আমার’।

মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর কাজে মনোযোগ দিয়েছেন তাহসান। দুজনেই যাঁর যাঁর কাজ নিয়ে ব্যস্ত। তাহসান আপাতত নতুন এই অ্যালবামের প্রচারণাতে ব্যস্ত আছেন। অ্যালবামের শিরোনাম ও শিরোনাম সংগীতের কথা ও সুরের ধাঁচে তাহসানের সমসাময়িক জীবনের ছাপ পড়েছে বলেই মনে হচ্ছে। আগুনে পুড়েই ঋদ্ধ হয় শিল্পীর অভিজ্ঞতা!

জনপ্রিয় এ সংগীতশিল্পী এর আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘যত দিন ভক্তরা নেবে, নতুন গান, নতুন অ্যালবাম করে যাব।’

‘ব্ল্যাক’ ব্যান্ড ছাড়ার পর ২০০৪ সালে বেরিয়েছিল তাহসানের প্রথম অ্যালবাম ‘কথোপকথন’। তাঁর উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে আছে ‘কৃতদাসের নির্বাণ’, ‘ইচ্ছে’, ‘নেই’, ‘প্রত্যাবর্তন’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

তাহসানের অভিমান

আপডেট সময় ০৩:৪১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭