ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না: যুক্তরাষ্ট্রকে রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

হংকং পরিস্থিতিতে চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, চীন সরকার হংকংয়ের জন্য জাতীয় নিরাপত্তা আইন নামের যে বিল তৈরি করেছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করবে।

চীন বৃহস্পতিবার হংকংয়ে রাষ্ট্রদ্রোহ, বিচ্ছিন্নতা ও দেশদ্রোহ নিষিদ্ধ করে জাতীয় নিরাপত্তা আইন চালুর প্রস্তাব দিয়েছে এবং আইনটি পাসের চেষ্টা চালাচ্ছে। আইনটির পক্ষে যুক্তি তুলে ধরে চীনের নেতারা বলছেন, সন্ত্রাসের হুমকি মোকাবেলায় এ আইন খুবই প্রয়োজন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এ বিষয়ে একটি প্রতিবেদন পাঠিয়ে চীনকে হুমকি দিয়েছেন। পম্পেও শুক্রবার বেইজিংয়ের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, চীন হংকংয়ের ব্যাপারে যে ‘একতরফা’ও ‘বৈরি’ আইন তৈরি করতে যাচ্ছে ওয়াশিংটন এর তীব্র নিন্দা জানাচ্ছে।

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, হংকং নিয়ে যে বাগাড়ম্বর যুক্তরাষ্ট্র করছে তা সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরও বলেন, এ বিষয়ে হস্তক্ষেপের যে চেষ্টা ওয়াশিংটন করছে তাতে অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন তৈরি করবে। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাগাড়ম্বর নজিরবিহীন হলেও তা রাশিয়ার কাছে তা অপ্রত্যাশিত ছিল না।

১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেয় চীন। হংকং চীনের একটি আধা স্বায়ত্বশাসিত অঞ্চল হলেও স্বাধীনতার দাবি উঠেছে। সেখানে বিক্ষোভও চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না: যুক্তরাষ্ট্রকে রাশিয়া

আপডেট সময় ০১:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০