ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় দেশে প্রতি ঘণ্টায় মৃত ১, আক্রান্ত ৪৮ ও সুস্থ ১০ জন

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে এখন করোনায় আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় একজন করে মারা যাচ্ছেন। সেই সাথে আক্রান্ত হচ্ছেন ৪৮ জন করে। গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২১ জন। এই সংখ্য বিশ্লেষণে এই হিসেব পাওয়া গেছে।

মঙ্গলবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জন এবং মারা গেছেন ৫২২ জন।

মঙ্গলবার (২৬ মে) করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২১ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৫৭৯ জন।

এই হিসেব বিশ্লেষণে দেখা যায়, দেশে প্রতি ঘণ্টায় সুস্থ হচ্ছেন ১০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ, সাতজন নারী। ১৫ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের চার জন ও বরিশাল বিভাগের দুইজন।

মারা যাওয়া ব্যক্তিদের বয়স ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। তারপরে রয়েছে ৪১ থেকে ৫০ বছর বয়সীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় দেশে প্রতি ঘণ্টায় মৃত ১, আক্রান্ত ৪৮ ও সুস্থ ১০ জন

আপডেট সময় ১০:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০