ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এই মৃত্যুর মিছিল ঠেকাতে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে: দুলু

আকাশ জাতীয় ডেস্ক:

করোনামুক্ত বাংলাদেশ গড়তে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে আরও কঠোরভাবে লকডাউন ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রয়োজনে জরুরি আইন জারি করারও পরামর্শ দিয়ে এজন্য সকল দলের সাথে বৈঠক করার দাবি জানান তিনি।

আজ মঙ্গলবার নাটোর শহরের আলইপুরস্থ নিজ বাসভবনে ঈদ পুনর্মিলনী সভা শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এই দাবি জানান তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জরুরি অবস্থা জারির মাধ্যমে লকডাউন ঘোষণা করে মানুষকে ঘর থেকে বাহিরে বের হওয়া বন্ধ করতে হবে। অন্যথায় আগামী ১০ দিনের মধ্যে বাংলাদেশের জন্য আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে।

মানুষের মৃত্যুর মিছিল শুরু হওয়ার শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, এই মৃত্যুর মিছিল ঠেকাতে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। সেক্ষেত্রে অবিলম্বে সকল দল ও শ্রেণী-পেশার প্রতিনিধিদের সাথে বৈঠক করে তাদের মতামত নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংকট মোকাবেলার সিদ্ধান্ত নিতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে ঈদ পুর্নমিলনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহীন, এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এই মৃত্যুর মিছিল ঠেকাতে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে: দুলু

আপডেট সময় ০৯:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০