ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯৪ লাখ ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর

১৯৭১ সালের মতো পাকিস্তান ফের বিভক্তির মুখে পড়তে পারে: নওয়াজ শরীফ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সতর্ক করেছেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি শ্রদ্ধা না দেখালে পাকিস্তান ১৯৭১ সালের মতো ফের বিভক্তির মুখে পড়তে পারে। ওই সময় পাকিস্তান থেকে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বিভক্ত হয় বাংলাদেশ।

শুক্রবার আইনজীবীদের সমাবেশে সুপ্রিম কোর্টের সমালোচনা করে এই মন্তব্য করেন নওয়াজ শরীফ। এর একদিন আগে লাহোর হাইকোর্ট নওয়াজ শরীফ এবং তার দলের বিচার বিভাগের বিরুদ্ধে করা মন্তব্য সমপ্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এক রায়ে তাকে অযোগ্য ঘোষণা করা হয় এবং এরপর তিনি পদত্যাগ করেন।

তিনি তার এবং পরিবারের বিরুদ্ধে তদন্ত করার জন্য গোয়েন্দা সংস্থারও সমালোচনা করেন। তিনি বলেন, এই প্রথম যৌথ তদন্ত কমিটিতে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এবং মিলিটারি ইন্টেলিজেন্স সংযুক্ত হয়েছে। অথচ এই সব সংস্থা সন্ত্রাসবিরোধী এবং নিরাপত্তা সংক্রান্ত কাজে নিয়োজিত।

নওয়াজ শরীফ বলেন, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় ইতিহাসে ‘অন্যায্য রায়’ হিসেবে বিবেচিত হবে। এদিকে নওয়াজ শরীফ ফের গতকাল সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

১৯৭১ সালের মতো পাকিস্তান ফের বিভক্তির মুখে পড়তে পারে: নওয়াজ শরীফ

আপডেট সময় ০১:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭