ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

জয়পুরহাটে বৃদ্ধাকে রাস্তায় ফেলে গেল ৩ ছেলে

আকাশ জাতীয় ডেস্ক:

বৃদ্ধা মায়ের ভরণ-পোষণের দায়িত্ব না নিয়ে জয়পুরহাটে ছিরাতুন্নেছা নামে এক ৮০ বছরের বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তিন ছেলের বিরুদ্ধে। পরে পুলিশ বৃদ্ধার তিন ছেলেকে আটক করেছে।

ছিরাতুন্নেছা জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকার মৃত নূর মোহাম্মদ মোল্লার স্ত্রী।

জানা যায়, ঈদের দিনে রাস্তায় অচলপ্রায় বৃদ্ধাকে আহাজারি করতে দেখে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে সোমবার রাতে জয়পুরহাট কারীগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রেখে আসে।

এ ঘটনায় সোমবার রাতে বৃদ্ধার পক্ষে তার নাত-বৌ শিল্পী আক্তার বাদী হয়ে তার শ্বশুর ও চাচা শ্বশুরদের বিরুদ্ধে মামলা করলে বৃদ্ধার তিন ছেলেকে তাদের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- একই এলাকার আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজ্জামেল হক।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, আটককৃতরা কৌশলে তাদের মায়ের নামের সব জমি লিখে নেন। এরপর থেকে ছেলেরা ৮০ বছরের ওই বৃদ্ধা মায়ের ভরণ-পোষণে অবহেলা, গালমন্দ, মানষিক নির্যাতনসহ তার প্রতি চরম অমানবিক আচরণ করতে থাকেন।

এরই এক পর্যায়ে মায়ের ভরণ পোষণ কোন ছেলেই আর গ্রহণ করবেন না বলে সোমবার সকালে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে বৃদ্ধা মা ছিরাতুন্ন্ছোকে ফেলে রেখে চলে যান তারা। পরে ৯৯৯ নাম্বারে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

জয়পুরহাটে বৃদ্ধাকে রাস্তায় ফেলে গেল ৩ ছেলে

আপডেট সময় ০৯:৪৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০