ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

বায়তুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের রেড লাইন: ঈদ বার্তায় এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) হচ্ছে বিশ্বের মুসলমানদের রেড লাইন। তিনি গতরাতে (রবিবার রাতে) ঈদুল ফিতর উপলক্ষে এক বার্তায় এ কথা বলেন।

এরদোগান বলেন, তুরস্ক কখনোই ফিলিস্তিনি ভূখণ্ডকে অন্যের হাতে তুলে দেওয়ার নীতি ও পরিকল্পনা মেনে নেবে না। আবারও বলতে চাই বায়তুল মুকাদ্দাস বিশ্বের মুসলমানদের রেড লাইন।

তিনি আরও বলেন, ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে চলেছে। এরদোগান পাশ্চাত্যে মুসলমানদের অবস্থা সম্পর্কে বলেন, আমাদের মুসলিম ভাইদেরকে পশ্চিমা দেশগুলোতে প্রতিদিন জাতিগত বিদ্বেষ এবং ইসলাম আতঙ্কের মতো বিষয়গুলো মোকাবিলা করতে হচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন,করোনাভাইরাস এটা প্রমাণ করেছে বিশ্বের বিশেষ কোনো দেশ বা অঞ্চল ‌অন্যদের থেকে আলাদা কিছু নয়।

দখলকৃত পশ্চিম তীরের উপর ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার ইসরাইলি পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন বিরোধী ষড়যন্ত্র ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পেশ করেন। এর আওতায় তিনি বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে দখলদার ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে ঘোষণা করেন। এছাড়া তিনি পশ্চিম তীরের উপরও ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার প্রস্তাবও করেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বায়তুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের রেড লাইন: ঈদ বার্তায় এরদোগান

আপডেট সময় ১২:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০