ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানব শরীরে করোনা ভ্যাকসিনের সফল প্রয়োগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

দুনিয়া কাঁপানো করোনাকে ঠেকাতে একের পর এক গবেষণার পর অবশেষে মানব শরীরে সফলভাবে করোনাভাইরাস প্রতিষেধক প্রয়োগ করতে সক্ষম হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। প্রাথমিকভাবে আমেরিকার একটি বায়োটেকনোলজি সংস্থা মর্ডানা প্রতিষেধক টীকার পরীক্ষামূলক প্রয়োগ করে। এরপর চীনের কানসিনো বায়োলজিস সংস্থার তরফে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয় কোভিড আক্রান্তের দেহে। উভয় সংস্থারই দাবি তাদের আবিষ্কৃত ভ্যাকসিনে মানবদেহ থেকে সরানো যাবে এই ভাইরাসকে।

ইতিমধ্যেই বিশ্বে প্রায় ৫৫ লক্ষের উপর মানুষ আক্রান্ত এই নভেল করোনাভাইরাসে। মৃত্যু হয়েছে প্রায় ৩ লক্ষ ৩৮ হাজার ২৪৯ জনের। গোটা পৃথিবী কার্যত লকডাউনে বন্দি। ধুঁকছে সব দেশের অর্থনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় একমাত্র ভ্যাকসিনই পারে দীর্ঘমেয়াদি এই সমস্যার সমাধান করতে। সেই লড়াইয়ে মরিয়া গবেষকরা এখনও পর্যন্ত প্রায় ১০০টি ভ্যাকসিন তৈরি করেছে অন্যান্য রোগের মকিকিউল থেকে।

সম্প্রতি কোভিড ১৯ ভাইরাস রুখতে যে ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগ করা হয়েছে সেই খবর প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট-এও। প্রকাশিত পেপারে বলা হয়েছে যে যে ব্যক্তির উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তার দেহে ভাইরাসের বিরুদ্ধে ইতিমধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে। এর আগে ১৮ থেকে ৬০ বছর বয়সি মোট ১০৮ জনের দেহে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে যাদের দেহে ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া হয়েছিল তাদের শরীরে কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা কোষ (টি সেল) তৈরি হয়েছে দু সপ্তাহের মধ্যে। তবে এটি প্রাথমিক পর্যায়ের পরীক্ষা ছিল এবং এর কার্যকারিতার প্রমাণের জন্য আরও কয়েক হাজার লোকের মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ করে তার যথাযথ বিচার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানব শরীরে করোনা ভ্যাকসিনের সফল প্রয়োগ

আপডেট সময় ১২:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০