ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সেলে নামাজ আদায়, মুড়ি-পায়েস দিয়ে বন্দিদের ঈদ উদযাপন শুরু

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রতিবছরের মতো ঈদের দিনটিতে বিশেষ খাবার পেলেও এবার একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারেননি বন্দিরা।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে এবার কারাগারে বন্দিদের জামাতে অংশ নিতে দেয়নি কারা কর্তৃপক্ষ। তারা নিজ নিজ সেলে নামাজ আদায় করেছেন। রোববার (২৩ মে) পর্যন্ত কারাগারে বন্দির সংখ্যা ছিল ৮ হাজার ৭০০ জন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, প্রতিবছর কেরানীগঞ্জ কারাগারের ভেতরে বিশাল দু’টি মাঠে বন্দিদের নিয়ে একযোগে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে এবার তারা নিজ নিজ সেলেই নামাজ পড়েছেন।

ঈদে বন্দিদের খাবারের বিষয়ে তিনি বলেন, সকাল ৭টার দিকে মুড়ি আর পায়েস দিয়ে ঈদ উদযাপন শুরু করেছে বন্দিরা। দুপুরে বন্দিরা সাদা ভাত, রুই মাছ আর আলুর দম পাবেন। আর রাতের বিশেষ আয়োজনে তারা পাবেন পোলাও, গরু বা মুররির মাংস, ডিম, মিষ্টান্ন ও পান-সুপারি।

বিশেষ দিনে কেরানীগঞ্জ কারাগারের বন্দিরা পরিবারের পাঠানো খাবার খেতে পারলেও এবার করানোর জন্য সেটা সম্ভব হচ্ছে না। বন্দিদের সঙ্গে পরিবারেরও সাক্ষাৎ বন্ধ রেখেছে কারা কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

সেলে নামাজ আদায়, মুড়ি-পায়েস দিয়ে বন্দিদের ঈদ উদযাপন শুরু

আপডেট সময় ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০