ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় আক্রান্ত পাকিস্তানি ব্যাটসম্যান তৌফিক উমর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কোভিড-১৯ পজিটিভ হয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার তৌফিক উমর। রোববার (২৩ মে) জ্বরাক্রান্ত হওয়ার পর তার শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। কালক্ষেপণ না করে তিনি দ্রুত করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে তার।

এ নিয়ে সুপরিচিত চতুর্থ ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হলেন উমর। আর পাকিস্তানিদের মধ্যে দ্বিতীয়। এর আগে মাজিদ হক (স্কটল্যান্ড), জাফর সরফরাজ (পাকিস্তান) এবং সলো এনকুয়েনি (দক্ষিণ আফ্রিকা) কোভিড-১৯ পজিটিভ হোন।

উমর পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে বলেন, ‘গত রাতে অল্প অসুস্থবোধ করায় আমি করোনা পরীক্ষা করায় এবং ফল পজিটিভ এসেছে। আমার উপসর্গগুলো তেমন তীব্র নয়। আমি বাড়িতে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছি। আমার আবেদন সবাই আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করবেন।’

পাকিস্তান টেস্ট দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন উমর। ওপেনার ব্যাটসম্যান হিসেবে ৪৪ টেস্ট খেলেছেন তিনি। সাদা পোশাকের ক্রিকেট ছাড়াও ২২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান।

অবসর না নিলেও অবশ্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন উমর। ৩৮ বছর বয়সী তারকার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০১ সালে। তবে ২০১৪ সালের পর পাকিস্তানের জার্সিতে তাকে দেখা যায়নি আর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

করোনায় আক্রান্ত পাকিস্তানি ব্যাটসম্যান তৌফিক উমর

আপডেট সময় ০৮:৩৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০