ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

করোনা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সময় অপচয় করা উচিত না: চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সময় নষ্ট করা উচিত না। চীনের সমালোচনা কিংবা মিথ্যা না ছড়িয়ে মহামারী রোধে তাদের উচিত বেইজিংয়ের সঙ্গে কাজ করা। রোববার চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং লি এমন কথা বলেছেন।-খবর রয়টার্সের

বৈশ্বিক মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে চীন-মার্কিন সম্পর্কের চরম অবনতি হয়েছে। কোভিড-১৯ সম্পর্কিত ইস্যু নিয়ে দুই দেশই উত্তপ্ত কথার লড়াইয়ে নেমেছে।

চীনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিযোগ, তারা করোনার তথ্য-উপাত্ত আড়াল করতে চেয়েছে। এছাড়া এই অতি সংক্রমণশীল ভাইরাস মোকাবেলায় দেশটির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

এছাড়া হংকং, মানবাধিকার, বাণিজ্য, তাইওয়ানে মার্কিন সমর্থন নিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়েছে।

চীনা পার্লামেন্টের বার্ষিক অধিবেশন চলার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহামারীতে যুক্তরাষ্ট্রের প্রতি সমবেদনা জানিয়েছেন স্টেট কাউন্সিলর ওয়াং লি।

মহামারীতে আমেরিকায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। গত বছরের শেষ দিনে উহান থেকে ভাইরাসটির বিস্তার শুরু হওয়ার পর এত মৃত্যু আর কোনো দেশে ঘটেনি।

চীনের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনকভাবে, করোনাভাইরাসের উত্তাল অবস্থা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ভাইরাসেরও বিস্তার চলছে। এই রাজনৈতিক ভাইরাস চীনকে আঘাত হানার সবটুকু সুযোগ খুঁজছে।

তিনি আরও বলেন, কিছু রাজনীতিবিদ মৌলিক ঘটনাবলী এড়িয়ে গিয়ে চীন সম্পর্কে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আর বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছেন। আমি এখানে বলতে চাই, মূল্যবান সময় নষ্ট করবেন না। মানুষের জীবনকে উপেক্ষা করবেন না।

‘চীন ও যুক্তরাষ্ট্রের সবার আগে যা করা দরকার, তা হচ্ছে, পরস্পরের থেকে জানা এবং মহামারীর মোকাবেলায় নিজেদের অভিজ্ঞতার শেয়ার করা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

করোনা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সময় অপচয় করা উচিত না: চীন

আপডেট সময় ০৮:১০:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০