ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় আক্রান্ত ২য় শীর্ষ দেশ ব্রাজিল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্রাজিলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লম্বা হচ্ছে লাশের সারি। যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলের অবস্থান। প্রতিদিনই দেশটিতে হাজার হাজার মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ হাজার ৫০৮ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ফলে এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮। অপরদিকে দেশটিতে একদিনেই আরও ৯৬৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯৬৫ জন। ফলে এখন পর্যন্ত দেশটিতে ২২ হাজার ১৩ জনের মৃত্যু হয়েছে।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃ্ত্যু সংখ্যা সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে পেরু। সেখানেও আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

ব্রাজিলে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৮২ হাজার ৭৯৮টি। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

এদিকে, করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সব দেশকে ছাড়িয়ে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এই তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত ২য় শীর্ষ দেশ ব্রাজিল

আপডেট সময় ০৫:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০