ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লকডাউনে দু’মাস বেতন নেই, কুয়োয় ঝাঁপ দিয়ে শ্রমিকদের গণ আত্মহত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লকডাউনে দু’মাস বেতন না-পাওয়া শ্রমিকরা গণ আত্মহত্যা করেছে। ভারতের তেলঙ্গানায় এ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার গ্রামের একটি কুয়ো থেকে শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্য মিলিয়ে ৯ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। খবর আনন্দবাজার।

উদ্ধারকৃত ৯ জনের মধ্যে ৬ জনের বাড়ি পশ্চিমবঙ্গে। দু’জনের বিহারে ও এক জনের বাড়ি ত্রিপুরা। এ ঘটনাকে পুলিশ গণ-আত্মহত্যা বলে ধারণা করছে। কেননা কারও শরীরে আঘাতের চিহ্ন নেই। ফলে হত্যার ঘটনা হওয়ার সম্ভবনা কম। এছাড়া এই শ্রমিকরা বাড়ি ফিরতে পারছিলেন না। দু’মাস ধরে জুটমিল ও অন্য কারখানা থেকে বেতন পাননি বরে জানা গেছে।

জানা যায়, ঘরে ফিরতে না-পারা, থাকার ঘর হারানো এবং চরম আর্থিক সঙ্কট নিয়ে সকলেরই অবস্থা ছিল কোণঠাসা। পশ্চিমবঙ্গের মকসুদ আলম ২০ বছর আগে এখানে জুট মিলে কাজ করতে আসেন। কারখানার কাছাকাছি দুটি ঘরে সপরিবার থাকতেন তিনি। কিন্তু লকডাউনে বেতন না পাওয়ায় ঘর ছাড়তে হয়। স্থানীয় এক দোকানদার নিজের গুদাম ঘরে তাদের আশ্রয় দেয়। সেখানেই ছিলো কুয়োটি। পরে শুক্রবার কুয়ো থেকে মকসুদ, তার স্ত্রী নিশা, দুই ছেলে সোহেল ও শাবাদ, মেয়ে বুশরা খাতুন এবং তিন বছরের নাতি শাকিলের দেহ উদ্ধার করা হয়।

এছাড়া ত্রিপুরার বাসিন্দা শাকিল আহমেদ, বিহারের শ্রীরাম ও শ্যামেরও দেহ উদ্ধার করা হয় এই কুয়ো থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

লকডাউনে দু’মাস বেতন নেই, কুয়োয় ঝাঁপ দিয়ে শ্রমিকদের গণ আত্মহত্যা

আপডেট সময় ০৩:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০