ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনায় কর্মরত ২ সদস্যসহ সেনা পরিবারের ১০ জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারি করোনার সংক্রমণ শুরুর পর থেকে ঢাকাসহ বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত সেনা পরিবারের মোট ১০ জন মারা গেছেন। এদের মধ্যে কর্মরত দুই জন সেনা সদস্যও রয়েছেন। অন্য আট জন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।

করোনা ভাইরাসে মারা যাওয়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সবার বয়স ৬০ বছরের উপরে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শনিবার (২৩ মে) পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মিলিয়ে এক হাজার ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া, তাদের পরিবারের ৯২ জন সদস্য এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জন করোনায় আক্রান্ত হন, যাদের সিএমএইচে চিকিৎসা দেয়া হয়।

আক্রান্তদের মধ্যে ৯৩৩ জন বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। ৪২১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ভর্তি অন্য রোগীরা সবাই সুস্থ আছেন।

আইএসপিআর আরো জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মোট ১০ জন মারা গেছেন, তাদের প্রত্যেকেই দীর্ঘদিন যাবত অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, এই অবস্থায় তারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সব সদস্য, তাদের পরিবার ও অবসরপ্রাপ্ত সদস্যদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিসহ (এএফআইপি) সব সিএমএইচে মোট ১৩টি ‘আরটি-পিসিআর’ মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে। এছাড়া সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদিও মজুত আছে।

শনিবার (২৩ মে) পর্যন্ত সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ৪ হাজার ৩৭৫ জন, পরিবারের সদস্য ৭৭৪ জন এবং বেসামরিকসহ অন্যান্য ২ হাজার ২৬১ জন সদস্যের মোট ৭ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দিয়ে সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় কর্মরত ২ সদস্যসহ সেনা পরিবারের ১০ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০