ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্কুলছাত্রকে কুপিয়ে জখম ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা

কাঁঠালবাড়ি ফেরি ঘাটে যাত্রীদের ভিড়

আকাশ জাতীয় ডেস্ক:  

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরি ঘাটে পুনরায় শুরু হলো ২১টি জেলার যাত্রীদের ভিড়। এর আগে গত সোমবার করোনার সংক্রমণ ঠেকাতে আংশিক ও ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার সম্পূর্ণভাবে যানচলাচল বন্ধ করে দেয়া হয়। ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের লোকজন পুনরায় ব্যক্তিগত গাড়ি নিয়ে ভিড় করছেন ঘাটে।

সরেজমিনে দেখা গেছে, অন্যান্য নৌযানগুলো বন্ধ থাকলেও ফেরিতে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের ভিড় রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে বড় পরিবহনের পরিবর্তে প্রাইভেট কার ও মোটরবাইকে যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্পানের কারণে পণ্যবাহী ট্রাকগুলো আটকে ছিল। আম্পান শেষ হওয়ার পরপরই তা খুলে দেয়া হয়েছে। একইসঙ্গে ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ। তবে ঘাটে যেন ভিড় না হয়, সে ব্যবস্থা রয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, করোনা সংক্রমণ ঠেকাতে ঘাটে যাত্রীদের ঘরে ফেরার বিষয়ে সামাজিক নিরাপদ দূরত্ব রক্ষার্থে কাঁঠালবাড়ী ঘাটে প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। ঘাট এলাকায় যানজট এড়াতে গণপরিবহনগুলোকে সম্পূর্ণভাবে টার্মিনালে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাঁঠালবাড়ি ফেরি ঘাটে যাত্রীদের ভিড়

আপডেট সময় ০৫:৩০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০