ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

করোনার ভ্যাকসিনের দ্বিতীয় পর্বের ট্রায়াল শুরু অক্সফোর্ডে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় পর্বের ট্রায়াল শুরু করেছে অক্সফোর্ড। প্রথম পর্বে আশার আলো দেখার পর আরও বৃহৎ আকারে দ্বিতীয় পর্বের এই ট্রায়াল শুরু করেছে তারা। শুক্রবারই জানানো হয়েছে যে পরবর্তী পর্যায়ের গবেষণা শুরু করেছে অক্সফোর্ডের ওই টিম। তার জন্য ১০ হাজার মানুষকে নিয়োগ করা হচ্ছে। যাদের ওপর এই পরীক্ষা করা হবে। খবর বিবিসি ও টেলিগ্রাফের।

গত মাসে প্রথম পর্যায়ের এই ট্রায়াল শুরু হয়। ১০০০ জনের উপর পরীক্ষা করা হয়। সেখানে ৫৫ বছরের কম বয়সীদের নেওয়া হয়েছিল। তবে এবার প্রায় ১০ হাজার ২০০ জনকে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে বয়স্করাও থাকছেন। ৭০ বছরের বেশি বয়সীদের উপরও ট্রায়াল চালানো হবে। পাশাপাশি ৫, এমনকি ২ বছরের শিশুর ওপরও পরীক্ষা করে দেখা হবে।

ওই ভ্যাক্সিন বাঁদরের ক্ষেত্রে আশাজনক ফল দিয়েছে বলে জানা গিয়েছে। গবেষণার নেতৃত্বে থাকা অধ্যাপক সারা গিলবার্ট বলেন, ইতিমধ্যেই বহু বয়স্ক মানুষ উৎসাহ দেখিয়েছেন। তাই তাদের এই গবেষণায় যুক্ত করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই গবেষণা চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে অক্সফোর্ডের এই গবেষণায় পরীক্ষামূলক ভাবে প্রতিষেধক দেওয়ার ২৮ দিনের মধ্যে প্রাণীদের শরীরে ইমিউনিটির লক্ষণ দেখা গিয়েছে। তবে কেবলমাত্র মানব শরীরে প্রয়োগ করার পরেই বোঝা যাবে এমনটা জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে।

ইঁদুর এবং বাদরের শরীরে এই ভাইরাস প্রবেশ করানোর পরে একটিমাত্র ভ্যাকসিন কাজ করেছে এই ভাইরাস রোধের ক্ষেত্রে। কিন্তু তা মানব শরীরে কতটা করবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গবেষকেরা। পাশপাশি বেশ কিছু প্রানীর শরীরে এই ভাইরাস প্রতিরোধের এন্টিবডি দু সপ্তাহের মধ্যে দেখা গিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

করোনার ভ্যাকসিনের দ্বিতীয় পর্বের ট্রায়াল শুরু অক্সফোর্ডে

আপডেট সময় ০৫:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০