ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেয়ারবাজার থেকে চীনা কোম্পানি বাদ দিতে সিনেটে বিল পাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা ভাইরাস মহামারি কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে। এরইমধ্যে চীনের প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে বাদ দিতে নতুন বিল পাস করেছে মার্কিন সিনেট।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, বুধবার (২০ মে) মার্কিন সিনেটে এ বিল পাস হয়। ফলে চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড ও বাইডু ইন্টারনেটের মতো বড় বড় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে বাদ পড়তে পারে। এতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দু’টির মধ্যকার উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

লুসিয়ানার রিপাবলিকান সিনেটর জন কেনেডি ও ম্যারিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন মার্কিন সিনেটে এ বিল উত্থাপন করেন, যা সর্বসম্মতভাবে পাস হয়।

এতে বলা হয়েছে, শেয়ারবাজারে লেনদেন করা কোম্পানিগুলোকে স্পষ্ট করে জানাতে হবে, তারা বিদেশি সরকারের নিয়ন্ত্রণাধীন নয়।

সিনেটে পাস হওয়া বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। সেখানে পাশ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পর থেকেই নানাভাবে চীনের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও শীর্ষ মার্কিন নেতারা। এরই ধারাবাহিকতাতেই দেশটিকে আরও কোণঠাসা করতেই নতুন এ আইন প্রণয়ন করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেয়ারবাজার থেকে চীনা কোম্পানি বাদ দিতে সিনেটে বিল পাস

আপডেট সময় ০১:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০