ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত লাথি মেরে গৃহবধূর গর্ভপাতের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার জুলাই আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারিনি আমরা: মান্না ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি

সাংবাদিকরা মজা করবে তাই মাস্ক পরি না: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তার চারপাশে পরিষদদের মুখে থাকে মাস্ক। এমনকি হোয়াইট হাউসেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছেন ট্রাম্প। কিন্তু তাকে কখনো ক্যামেরার সামনে মাস্ক পরা দেখা যায়নি। কারণ কী জানেন? সাংবাদিকদের ভয়ে। সাংবাদিকরা তাকে নিয়ে মজা করবেন এই ভয়ে তিনি মাস্ক পরেন না।

এই স্বীকারোক্তি স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফোর্ডের একটি কারখানা পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ট্রাম্প।

ফোর্ডের ওই কারখানায় করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য ভেন্টিলেটর তৈরি করা হচ্ছে।

অবশ্য সংবাদ ব্রিফিংয়ের সময় মার্কিন প্রেসিডেন্টের হাতে একটি কালো রংয়ের মাস্ক ছিল। এবং এটি তার পছন্দের বলেও জানান তিনি।

সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেন, ফোর্ডের কারখানা পরিদর্শনের সময় তিনি মাস্ক ব্যবহার করেছেন।

সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকরা তার মুখে মাস্ক না থাকার কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘পেছনের জায়গাগুলো ঘুরে দেখার সময় আমি এটা পরেছিলাম। কিন্তু আমি সাংবাদিকদের এটি পরে দেখিয়ে মজা দিতে চাইনি।’

ট্রাম্প এ সময় তার হাতের কালো রঙের মাস্কটি তুলে দেখান, ‘এই যে আমার মাস্ক। এটি আমি বেশ পছন্দ করেছি। মাস্ক পরলে আমাকে আরও ভালো দেখায়। কিন্তু আমি মিডিয়ার সামনে এটা পরিনি। আমার ধারণা, আপনারা অনেকে এর ছবিও তুলেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

সাংবাদিকরা মজা করবে তাই মাস্ক পরি না: ট্রাম্প

আপডেট সময় ১২:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০