ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

করোনায় একদিনে দুই পুলিশের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মামুনুর রশিদ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগে কর্মরত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশের সদর কোর্টে কর্মরত পুলিশ সদস্য মোখলেছুর রহমান মারা যান। এই নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশের দুই সদস্যের মৃত্যু হলো। আর মোট সংখ্যা দাঁড়াল ১১ জনে।

বৃহস্পতিবার রাতে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনারোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য। করোনাক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এ যোদ্ধা হলেন নায়েক আল মামুনুর রশিদ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি থানায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাহিনী প্রধান ড. বেনজীর আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

করোনায় একদিনে দুই পুলিশের মৃত্যু

আপডেট সময় ০৯:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০