ঢাকা ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আবেদন খারিজ করে নেতানিয়াহুকে আদালতে হাজিরের নির্দেশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দুর্নীতির মামলায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুপস্থিতিতে বিচার শুরুর অনুমতির আবেদন খারিজ করে তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে দেশটির আদালত।

বুধবার আদালতের নির্দেশনায় বলা হয়েছে, অভিযোগ পড়ার সময় অভিযুক্তকে আদালতে হাজির থাকতে হবে আর এই মামলায় নেতানিয়াহুকে বিশেষ সুযোগ দেয়ার কোনো কারণ নেই।

আলজাজিরা জানিয়েছে, আগামী ২৪ মে (রোববার) জেরুজালেমে দুর্নীতির মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার শুরু হচ্ছে।

নেতানিয়াহুর অনুপস্থিতিতে বিচার শুরুর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত।

নেতানিয়াহুর আইনজীবীরা আদালতে দেয়া যুক্তিতে বলেন, নিজের বিরুদ্ধে গঠন হওয়া অভিযোগগুলো ইতিমধ্যেই জেনে গেছেন নেতানিয়াহু। তার নিরাপত্তার জন্য যত দেহরক্ষী প্রয়োজন হয় তাতে আদালত কক্ষে করোনাভাইরাস ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘন হতে পারে।

তবে আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করে বলেছে আদালত কক্ষে দেহরক্ষীর সংখ্যা কমিয়েও আনা যেতে পারে এবং অভিযোগ পড়ার সময় নেতানিয়াহুকে অবশ্যই হাজির থাকতে হবে যাতে করে বিচারকেরা তার কাছ থেকেই জানতে পারেন যে তিনি এগুলো পড়েছেন এবং বুঝতে পেরেছেন।

নেতানিয়াহু গত ১১ বছর ধরে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা হয়েছে। এ ছাড়া ঘুষ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এগুলো নিয়ে নেতানিয়াহুর বিচার চলছে।

করোনাভাইরাসের কারণে দেশটির বিচার বিভাগ ১৫ মার্চ নেতানিয়াহুর মামলার শুনানি ২৪ মে পর্যন্ত স্থগিত করে।

ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে গত নভেম্বরে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের অ্যাটর্নি জেনারেল দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলা করেন। শুরু থেকেই অভিযোগগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অ্যাখ্যা দিয়েছেন নেতানিয়াহু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবেদন খারিজ করে নেতানিয়াহুকে আদালতে হাজিরের নির্দেশ

আপডেট সময় ০১:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০