ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া ট্রাম্পের চিঠির সমালোচনায় ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্থায়ীভাবে তহবিল বন্ধ করার হুমকি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির কঠোর সমালোচনা করেছে ইরান। ট্রাম্পের চিঠি ভুল সময়ের পণ্ডশ্রম ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছে দেশটি।

বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তার অফিসিয়াল টুইটারে এমন মন্তব্য করেন। খবর ইরনার।

সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা যখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং বিশ্বের মানুষ যখন এমন একজন নেতা চায় যিনি জ্ঞান-বিজ্ঞানের ওপর ভিত্তি করে কথা বলবেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ডব্লিউএইচওর প্রধানকে যে চিঠি দিয়েছেন তাতে এই বিশ্ব সংস্থার পেশাদারিত্ব ও স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। প্রসঙ্গত আগামী এক মাসের মধ্যে কোনো উন্নতি করতে না পারলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংস্থাটির প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, ৩০ দিনের মধ্যে কোনো বাস্তব উন্নতি না হলে সদস্যপদও পুনর্বিবেচনা করা হবে।

ডব্লিউএইচওয়ে মার্কিন তহবিল স্থগিত রাখার ঘোষণা দেন ট্রাম্প। তখন নতুন করোনাভাইরাস মহামারী নিয়ে সংস্থাটির বিরুদ্ধে চীনের বিভ্রান্তিকর তথ্যকে প্রচারেরও অভিযোগ করেন তিনি।

যদিও ডব্লিউএইচও সেই অভিযোগ অস্বীকার করেছে। চীন বলছে, তারা স্বচ্ছ ও উন্মুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া ট্রাম্পের চিঠির সমালোচনায় ইরান

আপডেট সময় ০১:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০