ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজব নির্দেশ কিমের!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ উত্তর কোরিয়া। দেশটির ভেতরে কী হচ্ছে তার প্রায় সবই অজানা। তারপরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্র দিয়ে নানা মুখরোচক খবর প্রকাশ করে। সম্প্রতি উত্তর কোরীয় নেতা কিম জং উনকে বেশ কিছুদিন প্রকাশ্যে দেখা না যাওয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। যদিও প্রায় তিন সপ্তাহ পর প্রকাশ্যে আসেন তিনি।

কিম সম্পর্কে সর্বশেষ যে তথ্য সামনে এসেছে তা আবারও আলোচনার জন্ম দিয়েছে। উত্তর কোরিয়ার বাসিন্দাদের প্রতিদিন অন্তত ৯০ কেজি মল সরবরাহের আদেশ দিয়েছেন তিনি। খবর জিনিউজের।

কিম জং উনের দেওয়া এই আজব নির্দেশ পালন না করলে শাস্তি ভোগ করতে হবে! কী সেই শাস্তি! সেটিও অদ্ভুত। ৯০ কেজির সঙ্গে আরও বাড়তি ৩০০ কেজি মল সরবরাহ করতে হবে। আর সেটা করতে না পারলে বড় অঙ্কের আর্থিক জরিমানা দিতে হবে।

কিন্তু কেন এমন অদ্ভুত নির্দেশ দিলেন কিম? উত্তর কোরিয়ায় সারের সঙ্কট বহুদিনের। দক্ষিণ কোরিয়ার সঙ্গে কিমের বাবা সংঘাতের জন্যই উত্তর কোরিয়ায় এই সার সঙ্কট। কিন্তু কিম এবার রাসায়নিক সারের বদলে জৈব সারের জোগান বাড়াতে চান। তাই এমন সিদ্ধান্ত। যদিও পশু, পাখির মল সরবরাহ করলেও চলবে। কিন্তু যেভাবেই হোক, প্রতিটি নাগরিককে রোজ ৯০ কেজি মল সরবরাহ করতে হবে।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচনে একটি সার কারখানা উদ্বোধন করেছেন কিম। এই কারখানা নিয়ে নাকি আবেগপ্রবণ কিম। তিনি বলেছেন, তার ঠাকুরদা কিং ইল সাং ও বাবা দ্বিতীয় কিং জং বেচে থাকলে এই সার কারখানার উদ্বোধন দেখে প্রচণ্ড খুশি হতেন।

যদিও কিম জং উনকে নিয়ে প্রকাশ হওয়া বিভিন্ন খবরের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। কারন এসব খবরের সত্যাসত্য যাচাই করা সম্ভব হয় না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজব নির্দেশ কিমের!

আপডেট সময় ০১:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০