ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ এক মামলায় জামিন পেলেন দীপু মনি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

করোনা উপসর্গ নিয়ে মৃতু, লাশ দাফনে এলো না পরিবার ও এলাকার কেউ

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মনোয়ারুল ইসলাম মনির (৪৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরের দিকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মনোয়ারুলের মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ দাফনে এগিয়ে না আসায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশ লাশটির জানাজা ও দাফন সম্পন্ন করে।

মনোয়ারুল ইসলাম মনির সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম হীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাকশ্রমিক মনোয়ারুল ইসলাম মনির ঢাকা থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বুধবার দুপুরে তার মৃত্যু হয়। পরিবার ও এলাকায় মানুষ দাফনে এগিয়ে না আসায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনা উপসর্গ নিয়ে মৃতু, লাশ দাফনে এলো না পরিবার ও এলাকার কেউ

আপডেট সময় ১১:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০