ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশাল বিভাগে আম্ফান কেড়ে নিল শিশুসহ ৫ জনের প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল বিভাগের ৩ জেলায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে গাছ চাপা পড়ে, নৌকা-ট্রলার উল্টে এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ৪ জনের মৃত্যুর কথা জানালেও রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে মঙ্গলবার রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে বরগুনার পরিরখাল এলাকায় হৃদরোগে আক্রান্ত শহিদুল ইসালম (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি স্থানীয় বালিয়াতলী ইউনিয়ন পরিরখাল এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর কলাপাড়ার লোন্দাগ্রামের একটি খালে ঝড়ের প্রভাবে ট্রলার উল্টে নিখোঁজ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উদ্ধারকর্মী সৈয়দ শাহে আলমের (৫৫) লাশ সন্ধ্যা ৬টায় উদ্ধার করে স্থানীয় প্রশাসন।

অপরদিকে মঙ্গলবার রাতে পরিবারের অন্যদের সঙ্গে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে পড়ে পটুয়াখালীর গলাচিপার পানপট্টির খরিদাবাজার এলাকায় রাশেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, ভোলা ও মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে ট্রলার উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রফিকুল বুধবার সকালে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট থেকে ভোলার ইলিশা যাওয়ার পথে ট্রলার উল্টে নিখোঁজ হয়। দুপুরে তার লাশ উদ্ধারের পর বিকালে বোরহানউদ্দিনের বাড়িতে নেওয়ার পর স্থানীয় পুলিশ বিষয়টি জানতে পারে। নিহত রফিকুল বোরহানউদ্দিনের হাসান নগরের বাসিন্দা ছিলেন।

ভোলার চরফ্যাশনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে বুধবার সকালে মো. সিদ্দিক (৭০) নামে আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশাল বিভাগে আম্ফান কেড়ে নিল শিশুসহ ৫ জনের প্রাণ

আপডেট সময় ১১:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০