ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমি অস্ট্রেলিয়ার শীর্ষ ছয় ব্যাটসম্যানের একজন: উসমান খাজা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজা সম্প্রতি ফক্স স্পোর্টসকে বলেছেন, আমি অহঙ্কার করে বলছি না, আমার কাছে মনে হয়– বর্তমানে দেশের শীর্ষ ছয় ব্যাটসম্যানের মধ্যে আমি একজন।

৩৩ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান আরও বলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। পারফরম্যান্স করার জন্য বয়স কোনো ফ্যাক্টর নয়, আমি এখনও দেশের জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, কাউন্টি ক্রিকেট আমি প্রমাণ করেছি, জাতীয় দলেও আমার বেশ কিছু ভালো ইনিংস আছে। আমার সম্পর্কে স্টিভ স্মিথও ভালো জানে।

উসমান খাজা অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্টে ৪০.৬৬ গড়ে আটটি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে ২ হাজার ৮৮৭ রান সংগ্রহ করেছেন। আর ৪০টি ওয়ানডে ম্যাচে ৪২ গড়ে দুটি সেঞ্চুরি আর ১২টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ১ হাজার ৫৫৪ রান।

২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই আসা-যাওয়ার মধ্যে রয়েছেন খাজা। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে উসমান খাজার পরিবর্তে সুযোগ পেয়ে প্রত্যাশার চেয়েও ভালো খেলে জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন মার্নাস লাবুশেন। তাতে কপাল পুড়ে যায় উসমান খাজার। যে কারণে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তিনি।

তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং মনে করেন আসন্ন গ্রীষ্মে কুইন্সল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরম করে আবারও জাতীয় দলে খেলার সুযোগ তৈরি করে নিবেন উসমান খাজা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নজরদারিতে ৬০০ কোটির স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে সরকার

আমি অস্ট্রেলিয়ার শীর্ষ ছয় ব্যাটসম্যানের একজন: উসমান খাজা

আপডেট সময় ০৮:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০