ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করলে ঈদ রাস্তাতেই কাটবে: ডিএমপি কমিশনার

আকাশ জাতীয় ডেস্ক:  

ঈদকে সামনে রেখে লকডাউন ভঙ্গ করে কেউ পায়ে হেঁটেও গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করলে তাকে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে এবং কোথাও যেতে দেয়া হবে না বলে হুশিয়ার করেছেন ঢাকা মেট্রোপেলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জেলা পুলিশ আয়োজিত দু:স্থদের ঈদ সামগ্রী বিতরণে এসে তিনি ওই হুশিয়ারি দেন।

ডিএমপি কমিশনার দেশব্যাপী করোনার ভয়াবহতার কথা উল্লেখ করে এবারের ঈদে সবাইকে বাইরে রেব না হওয়ার আহবান জানান। ঝুঁকি নিয়ে জেলার বাইরে যাওয়ার চেষ্টা না করতেও অনুরোধ করেন তিনি।

ডিএমপি কমিশনার জানান, ঢাকা এবং আশপাশের জেলাগুলো থেকে কাউকে অন্য জেলায় যেতে দেয়া হবে না। পাশাপাশি বাইরের কোন জেলা থেকেও কাউকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না।

এরই মধ্যে সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ কাউকে মৃত্যুর মুখে পড়তে দেবে না। করোনা ভাইরাস সংক্রমনরোধে দেশ ও জাতির স্বার্থে সরকারের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ঈদের অজুহাতে কেউ রাস্তায় বের হলে তাকে আটকে দেয়া হবে এবং ঈদ পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে।

কারও কোন অজুহাতকে পুলিশ প্রশ্রয় দেবে না। এবারের ঈদ উপলক্ষ্যে পুলিশ দেশের সড়ক- মহাসড়কগুলোতে কঠোর ভূমিকা পালন করবে এবং কাউকে ছাড় দেবে না বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মো: মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশ বিভাগের অন্য কর্মকর্তারা।

জেলা পুলিশের উদ্যোগে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এক হাজার দু:স্থ পরিবারের হাতে ওই ঈদ সামগ্রী তুলে দেন অতিথিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করলে ঈদ রাস্তাতেই কাটবে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৪:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০